দিতে পারি কিন্তু কেন দেবো

 দিতে পারি কিন্তু কেন দেবো 

জীবনের কবিতা ছুঁড়ে দিতে পারি

কিন্তু কেন দেবো ?

কবিতা কে ছুঁড়ে দিতে পারি 

সবার জন্য,

কবিতা কে ছড়িয়ে দিতে পারি

সবার জন্য,

কবিতা কে বিলিয়ে দিতে পারি 

সবার জন্য ----

কিন্তু কেন দেবো ?

#

যদি তুমি এই মৃত্যু উপত্যকা কে

আমার স্বপ্ন সাধের দেশ বানাতে পারো,

আমার সেই দেশ---

যেখানে সম্প্রীতির মিছিল এগিয়ে চলে 

ঈদ ও দুর্গাপূজায় মুখরিত কোলাহলে।

তোমার হাতে রক্তাক্ত লাশের গন্ধ 

তুমি ফুল ফোটাবে ভালোবাসার ?

তোমার আজন্ম লালিত সংকীর্ণ মন

ধ্বংস এবং মৃত্যু দিয়েই ঢেকে রাখো সর্বক্ষণ!

সম্প্রীতির মৃত্যু, ভালোবাসার মৃত্যু 

সদ্ভাবের মৃত্যু, দেশের জনজীবনের মৃত্যু---

এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়।

কবিতার জীবন দিয়ে যদি 

দশের জীবন গড়তে পারি,

তবে কবিতা কে ছুঁড়ে দিতে পারি।

তবু চোখের কোণে ভেসে চলে 

জীবনের মরা লাশ ভাসে জলে,

এভাবেই মৃত্যুর মিছিল এগিয়ে চলে।

 তোমার হাতেই বেওয়ারিশ লাশের

 মড়কে পড়লো শীল

এখন শুধু বেওয়ারিশ লাশের মিছিল।।

মন্তব্যসমূহ