পরিক্রমা

 পরিক্রমা


রোদেলা দুপুর

একরাশ হতাশার সুর।

কেটে গেছে জোড়াতালি দেওয়া ---

জীবনের যত ভাললাগার সুর।

#

নির্ভেজাল সময়

কিংখাবের মোড়কে মুড়ে

কেউ তো দেয় না আমায়

তন্দ্রালু হাওয়ায় ছুঁড়ে।

#

সোনালি স্বপন যত

করেছি বপন একসময়

বিষাক্ত বেকারত্বের ছুরি

ছিঁড়ে কেটে করেছে বিষময়।

#

তাগাদা দিয়েছে শারীরিক অবসাদগুলো

কিছু একটা তাড়াতাড়ি করো

মানসিক স্থৈর্য রাখা দায়

মরণ ছুটে এলেও বলতে হবে

--- এখন পথ ছাড়ো।।

মন্তব্যসমূহ