জীবনীশক্তি

 জীবনীশক্তি


যখন অফুরন্ত জীবনীশক্তি নিয়ে 

ঐকান্তিকভাবে হাজির হ‌ও তুমি,

নতুনভাবে জাগিয়ে তোলো জীবনবোধ

যা আমাকে নতুন উদ্যমে জেগে উঠতে শেখায়,

বোঝায় এভাবেও ফিরে আসা যায়।

এখানেই শেষ নয়, এরপরেও

আরো কিছু আছে নিশ্চয়।

খুঁজে দেখতে ইচ্ছা হয়,

শুধু তোমার জন্য‌ই মন ও মানসিকতায়

বদল ঘটে যায়।

জীবনবোধের ভালোবাসার জানালায়

কুড়ে খেতে চাওয়া ঘুণ পোকাগুলো,

জীবনীশক্তির আঘাতে দ্বিধা-দ্বন্দ্বের

চৌকাঠ ছেড়ে লোপাট হয়ে যায়।

তখন হতোদ্যম হতে হতেও নির্ভেজাল

প্রাণশক্তিতে ভরিয়ে দাও তুমি।

মনে হয়, এভাবেও ফিরে আসা যায়---

জীবনবোধের ভেজাল সীমানায়

জীবনীশক্তি কখনো কি আটকায় !?

মন্তব্যসমূহ