একান্ত স্বজন
আমার একান্ত স্বজন
ছেঁড়া ছেঁড়া জীবনে আপনজন।
ছন্নছাড়া জীবনে গুছিয়ে দিও ভালোবাসা
এখন শুধু তোমার আসার আশা।
প্রথম কবে যে তোমার শাড়িবেলা
মনে পড়ে জবুথবু হেলাফেলা।
স্বাধীনতা বেড়েছে আমার
তেমনি বেড়েছে নজরদারি তোমার!
দিন বদলায় সময় বদলায়
শরীর মনের খিদে বদলায়।
কথা ছিল একসাথে পথ চলব
পায়ে পা মিলিয়ে হেঁটে যাব।
#
এখন তবে রঙ চটা জীবনে রঙ বদল
তোমার হাত আমার হাতে, একসাথে চলছি কেবল।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন