শব্দ
অবিরত মনের মধ্যে শব্দগুলো কিলবিল করে
আঁতিপাতি করে শব্দগুলো সাজিয়ে নিই--
আমি কি স্রষ্টা ?
নাকি এগুলো অনাসৃষ্টি !
চয়ন করা শব্দগুলো সাজিয়ে নিই কবিতায়
এগুলো কি কবিতা ?
না কি যা তা !
তবুও তো নিঃসংকোচে মনের গহীন থেকে
বের হয় কিছু অমোঘ কথা
যা প্রকাশ করে আমার ব্যাকুল আকুলতা !!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন