সেই সুদিন
আর বেশি দূরে নেই
আসছে সে দিন
স্বপ্ন সফল হবার সেইদিন,
যে দিন কথা বলা হবে
শুধু মানুষের-ই ।
যে দিন মানুষের আনন্দ
ভাগ করে নেবে মানুষ-ই ,
যে দিন মানুষের ব্যথায়
জাগবে শুধু মানুষ-ই।
আসবে-আসছে সেই সে দিন
মানুষের জমায়েত হবার দিন,
মানুষের মানুষ হবার দিন
মানুষের জেগে ওঠার দিন।
আর বেশি দূরে নেই
আসছে আসবে সেই সুদিন।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন