শুধু তোমার জন্য

 শুধু তোমার জন্য
 

অসম্ভব দ্রুতলয়ে পথ চলো তুমি,

যেখানে সময় আর সীমানার তাল রাখা চলে

সেখানে আমি? হঠকারিতায় আশাহত!

বিস্মিত বিস্ময়ে চেয়ে থাকি, আর

তোমার গতিশীল পিছুটান কে ছুঁয়ে দেখি।

তোমার ফেলে যাওয়া পথে

অগণিত জনতার হাঁটাহাঁটি,

তবু শুধু একটি চরণরেখাই

মানসচক্ষে চেয়ে চেয়ে দেখি।

পিছনে পিছুটান যত‌ই থাক,

উন্মুক্ত প্রান্তর যত‌ই পথ দেখাক---

তবু তোমার পথে চলতে পারবো না ,

যদিও তোমার আসার আশা ছাড়তে পারবো না।

#

আজকের গতিশীল পৃথিবীতে

গতি-মানবী তুমি নিশ্চিত।

গতিময় হতে চাই আমিও,

তবু গতির সাথে পা মিলিয়ে চলা হয় না --

যেভাবে চলতে পারো তুমি!

তবুও আমি আছি হয়তোবা ---

তোমার অগণিত গুণমুগ্ধের আড়াল থেকে

----শুধুই তোমার জন্য !!

মন্তব্যসমূহ