সে যে ঘন ঘন রং বদলায়
অভিমানী কাঁচে ঢাকা তোমার দুটো চোখ ---
যেখানে মসৃণ মদিরতা হয়তো আছে,
তবু ঘূণাক্ষরেও জানা যায় না।
সে যে সময়ের তালে তালে
ঘন ঘন রং বদলায় !
লজ্জাবতী কাঁচে ঢাকা তোমার দুটো চোখ
যেখানে আবেগ হয়তো আছে,
তবু নম্রতার ছোঁওয়ায় অবুঝ আঘাত ---
আহত করতে ছাড়ে না।
সে যে সময়ের তালে তালে
ঘন ঘন রং বদলায় !
কঠিন রোদ ঝলসে উঠতে চায় ---
তোমার দুটো আয়ত চোখ ঘিরে,
কিন্তু তোমার কাজল-কালো চোখ দুটো ঘিরে
অভিমানী লজ্জাবতী কাঁচ ---
নম্র অথচ আশার আলো সেখানে ।
সে যে সময়ের তালে তালে
মৃদু অথচ ঘন ঘন রং বদলায় !!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন