বোধদয়

 বোধদয়


বোধদয় হয়, বোধগম্যতা আসে

সজ্ঞানে জ্ঞানার্জণের প্রকাশে।

অবকাশ যখন পেয়েছো

বৈদ্বগ্ধতা অর্জন করার,

তখন চড়াই উতরাই পার করে

সহযোগী হয়ে ---

প্রচেষ্টা থাকুক তা ধরার।

মূর্খের স্বর্গে নয়,

বসবাস করো জ্ঞানের ছাঁচতলায়।

জ্ঞাত হ‌ও উৎসারিতের উৎস

ব্যাপ্তির বিপুলতায় নিজেকে

জারিত করে নাও বৎস।

এভাবেই জ্ঞানের প্রান্তসীমায়

নিজেকে ঘষে মেজে করে তোলো

জ্ঞানের আকর।

উপড়ে ফেলতে চেষ্টা করো

অন্ধ-অজ্ঞানতার মূল শিকড়।

তুমিই তো পারবে ---

তোমাকে তা পারতেই হবে,

এভাবেই দ্বিধাহীন চিত্তে নিরবচ্ছিন্ন

একনিষ্ঠভাবে এগিয়ে চলবে,নেবে শপথ

আগাছা মুক্ত হবে তোমার পথ।।

মন্তব্যসমূহ