মাটির কাছাকাছি
মাটি ভেজার পরে
মে সোঁদা গন্ধ বের হয় ----
খুঁজেছো কি কোনদিন তাকে?
ওরই কাছে -পিঠে পেতে পারো আমাকে।
যদি কারো প্রয়োজন হয়,
খোঁজ টা দিও তাকে।
রামধনু রঙ,বর্ণচ্ছটার ঘনঘটা ---
অবাক বিস্ময়ে চেয়ে থাকা
ছোট্ট ছেলেটার মতো,
তুমিও হয়তো চাইবে জানতে
সোঁদা মাটির রহস্য আর আমার পরিচিত!
তখনই জানবে তুমি ---
আমি কে,কি আমার পরিচয়!
থাকি যে মাটির কাছাকাছি,
সোঁদা গন্ধ নিয়েই তাই বেঁচে আছি ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন