বিষময় ছোবলে

 সৌমিত্র চট্টোপাধ্যায় কে স্মরণ করে---

বিষময় ছোবলে


বিশবিশ সালের বিষময় বিভীষিকায়

মন ভরে গেল ব্যথাতুর বেদনায়।

বিশবিশ সালের বিষময় ছোবলে

বাংলার শিল্প-সাহিত্য ব্যথার কবলে।

#

অপু-ক্ষিতদা-ফেলুদা তুমি চলে গেলে

বয়সের বেলাশেষে সংসার সীমান্তে এসে!

ঘরে-বাইরে আজ অশনি সংকেত

শাখা-প্রশাখা বিস্তার করে চেনা-অচেনারাও

সুদূর নীহারিকা হয়ে অতল জলের আহ্বানে

নৌকাডুবি ঘটাচ্ছে অপরাজিত কোনির‌ও।

অপু-ফেলুদা-ক্ষিতদাকে নিয়ে 

অরণ্যের দিনরাত্রি এক করে

বসন্ত বিলাপে তোমার উত্তরণ--

চলচ্চিত্র, সাহিত্য সম্পাদনা, কবিতা

আবৃত্তি, থিয়েটার এর সোনার কেল্লা ছেড়ে

ঝিন্দের বন্দীর শেষ প্রহর গুণে

কিং লিয়ার, তুমি কোথায় ছেড়ে গেলে আমাদের!

এ পথের পাঁচালীর সমাপ্তি কোথায় ?

মন্তব্যসমূহ