স্বাধীনতা

 স্বাধীনতা


স্বাধীনতা স্বাধীনতা

মুক্তির অপর নাম ন‌ও কি তুমি ?

বহু শহীদের রক্তিম অঞ্জলি ন‌ও কি ,

ন‌ও কি পরাধীন মনে ----

স্বপ্নের রাতুল চরণ স্পর্শের আকুল আহ্বান ?

#

বন্ধন মুক্তির আর এক নাম

এই স্বাধীনতা।

বিশিষ্ট সত্তার বিশেষ আবেগের নাম

এই স্বাধীনতা ।

মুক্তির জোয়ারে, খুশির আনন্দে

তের‌ঙাকে ঘিরে ---এই স্বাধীনতা।

শোষণ আর শোষিতের চাপ ,

পুরানো কদর্য ইতিহাস স্মরণে রেখে

ঠিক পথে এগিয়ে চলার ---

আর এক নাম স্বাধীনতা ।

আজ কেন ভুলবো সেই কথা।

দিকে দিকে পৌঁছে দাও এই বার্তা,

এসেছে আমাদের স্বাধীনতা।।

মন্তব্যসমূহ