এই বুঝি কেড়ে নেয় অন্যে

 এই বুঝি কেড়ে নেয় অন্যে


জীবনের জনাকীর্ণ পথটা ধরে

সংসার নামক পানসি তে চড়ে,

দুবেলা দুমুঠোর জন্যে

সব সময়ই হয়ে থাকি হন্যে।

এই বুঝি কেড়ে নেয় অন্যে

যা দরকার আমার‌ই জন্যে,

বেঁচে থাকা আর বাঁচানোর জন্যে ---

তাকিয়ে আছে আর পাঁচজন

সাংসারিক ভরণ পোষণে।।

মন্তব্যসমূহ