স্বাধীনতা তুমি

 স্বাধীনতা তুমি


স্বাধীনতা তুমি কুয়াশা চোখের মেয়ে

স্বাধীনতা তোমার ধোঁয়াশা ভরা মুখে

দেখতে বড়ো ভালোবাসি শিশির ভেজা হাসি।

ধুলো আর ধোঁয়ার দূষণে

ভালোবাসার হাত পাততে পারি না।

স্বাধীনতা, ভরা ধোঁয়াশায়

হতাশা কুরে কুরে খায়।

স্বাধীনতা কুয়াশা চোখের মেয়ে

আলোর সকাল ফুটলে তখন

ভিজিয়ে দিও শিশির ভেজা হাসি দিয়ে।

দূষণ তোমার ভালোবাসায়

দূষণ তোমার আসার আশায়।

তবু এসো ধোঁয়াশা ভরা মুখে

শিশির ভেজা হাসি হেসে ,

কুয়াশা চোখের মেয়ে তুমি

আমার দূষণের দরজায় এসো ভালোবেসে।

অক্টোপাসের সংকীর্ণ বেড়াজাল থেকে

আষ্টেপৃষ্ঠে মুক্তো করো নিজেকে।

তখনি জননী রূপে শুনতে পাবে

সন্তানের জন-জাগরিত ক্রন্দন

বাৎসল্যের উন্মুক্ত বিস্ফোরণ।

কুয়াশা ভরা চোখে, ধোঁয়াশা ভরা মুখে

শিশির ভেজা আনন্দাশ্রু ভরে দেবে।

মন্তব্যসমূহ