শুধু তুমি আর তুমি
যেখানে যত স্বপ্ন ছিল
মিলে মিশে এক হয়ে গেল ---
সেখানে শুধু তুমি - তুমি আর তুমি।
#
যেখানে যত কল্পনা ছিল
সব জল্পনার অবসান করে দিলে ---
সে আর কেউ নয়, শুধু তুমি-তুমি আর তুমি।
#
যেখানে যত স্মৃতি
সেখানে যত বিস্মৃতির প্রলেপ ---
সবেতেই এক এবং অনন্যা, শুধু তুমি-তুমি আর তুমি।
#
যেখানে যত চাওয়া
যেখানে যত কাছে পাওয়া ---
সবেতেই একটি ছোঁয়া, শুধু তুমি-তুমি আর তুমি।
#
এ তুমির শেষ নেই, সমাপ্তির রেখা ছোঁয় না
এ যে ধরা আছে বক্ষ-পিঞ্জরে, আর কেউ ছোঁয় না ---
এখানে শুধু তুমি-তুমি,এক এবং অনন্যা তুমি ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন