চোখ এড়ায় না

 চোখ এড়ায় না


ঝাঁ চকচকে চেহারায়

ক্লান্তি হতাশায় কুরে কুরে খাওয়ার

দংশন‌ও চোখ এড়ায় না।

#

এ যুগের ভালবাসা-ভাললাগার

ব্যাপার-স্যাপার এরকমই ---

অনেক পেয়েও না পাওয়ার বেদনা, 

নিঃশ্বাস প্রশ্বাসে গলগল করে

উগড়ে দেয় কালো ধোঁয়া।

এগুলিও একসময়

চোখ এড়ায় না।

তবুও লটারির টিকিট কেনার মতো

নেশায় পেয়ে বসে ---

ভালবাসার ফার্ষ্ট প্রাইজ পাওয়ার,

যদিও না পাওয়ার বেদনা

চোখ এড়ায় না।।

মন্তব্যসমূহ