ক্ষমা করো রবীন্দ্রনাথ

ক্ষমা করো রবীন্দ্রনাথ


বিশ্বকবি - কবিগুরু রবীন্দ্রনাথ।

বঙ্গভঙ্গ রোধে রাখি পরানো

সম্প্রীতির সেই বিশেষ হাত।।

#

সম্প্রীতির রাখি হাতে।

আর একজন রবীন্দ্রনাথ চাই

আর একটা বঙ্গভঙ্গ রোধ করতে।।

#

সহজ পাঠ বালাই ষাট।

মানছি ঘাট , রবি ঠাকুর‌ই

আমাদের ঠাটবাট।।

#

গল্পগুচ্ছ - গীতবিতান - গীতাঞ্জলি।

সঞ্চয়িতা - গোরা - ঘরে-বাইরে

কোন টা ছেড়ে কোথায় দেবো আমার অঞ্জলি।।

#

জনগণ মন অধিনায়ক জয় হে---।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি---

এমন জাতীয় সঙ্গীত কোথায় পাবো রে।।

#

ভারত - শ্রীলঙ্কা - বাংলাদেশ।

তিনটি দেশের জাতীয় সঙ্গীত তোমার‌ই

আর কারো তো এই ক্ষমতা নেই বিশেষ।।

#

রবীন্দ্রনাথ - কবিগুরু - রবি ঠাকুর- বিশ্বকবি ।

নোবেল জয়ী প্রথম বাঙালি ও ভারতীয় সেও তুমি

লিখতে পড়তে গাইতে গাইতে আঁকাও তোমার হবি।।

#

তবু দুঃখ হয়,রবি ঠাকুর‌ ক্ষমা কোরো তুমি।

তোমার নোবেলের মতো রাখতে পারিনি সৌহার্দ্য-সম্প্রীতি

জাত-পাতের হানাহানিতে ভরা তোমার জন্মভূমি।।

মন্তব্যসমূহ