অঙ্গীকার
দুর্বিসহ অঙ্গীকারে আবদ্ধ হতে হতে
মনে হয় ম্যাজিশিয়ানের চাতুরী ছাড়া
বাঁচবার উপায় নেই।
বাঁচার রাস্তায় একরাশ জলা-জঞ্জাল
পকেটে বাজার খরচার কাটমানি ছাড়া
আর কিছু নেই।
তবু একঘেয়েমির দরাজ জানালা-দরজা
খোলা আছে হতাশ হবার জন্য।
আবেগের আঁস্তাকুড় ঘেঁটে
একমুঠো মাটি খুঁজে পাইনা
যাতে মাথা গোঁজার ঘর-বাড়ি হতে পারে।
অঙ্গীকারের কালচে হাতের লালচে ছোপ,
তামাটে শরীরকে আমার হলদেচে করে দেয়।
তবু আশা চাঁদ উঠবে রঙিন, সজীব
নতুন সূর্য নতুন আলো দেবে ---
দিনের পরে দিন মিশিয়ে সুদিন আসবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন