শেখাবেন তিনি শেখাবেন

 শেখাবেন তিনি শেখাবেন


একটু একটু করে দ্বিধাহীন চিত্তে

ক্ষোভ -ঈর্ষা-হিংসা আর হতাশাগুলো

তুলে রাখছি তোমাদের জন্য -----

উপেক্ষা আর অবহেলার ঘরে।

বুদবুদের মতো জমতে থাক একটু একটু করে,

ধ্বংস হবার আগে চাখবে নাকি

বিষ আছে কিনা আমার নখরে ?

মেলাবেন তিনি মেলাবেন

সময় সুযোগ আর ----

ইতিহাসের যত টুকরো যোগ -বিয়োগ

আমার রক্তাক্ত কালো নখরে।

শেখাবেন তিনি শেখাবেন

পার্থক্যটা , বিষ ও জহরে ।

তখনি বুঝবে আকাশটা নীল

সাগরের জলে ,

আর বাতাসটা নীল

তোমাদের ছড়ানো গরলে ।

শ্বাস নেবার উপায় নেই

সামাজিক ফুসফুসে ঘা ,

সারাবার উপায় নেই

মড়ক দেখতে এসে মরে যা ।

বিষ আছে কিনা দেখাবো এবার ওরে

রাখছি তুলে, উপেক্ষা আর অবহেলার ঘরে।

মন্তব্যসমূহ