কবিতা আমার রাফ খাতা ঘর

 বিশ্ব কবিতা দিবস কে স্মরণ করে আমার হৃদয়জ কাব্যিক শ্রদ্ধার্ঘ্য


কবিতা আমার রাফ খাতা ঘর


কবিতা আমার রাফ খাতা ঘর

কবিতায় পাই মননের ইজি চেয়ার।

কবিতা আমার একান্ত আপন পর

কবিতায় আমি রক্তাক্ত হ‌ই বারবার।

কবিতা আমার জীবনের শপথ

কবিতায় আমি খুঁজে পাই বাঁচার পথ।

কবিতা আমার বিশ্বস্ত বিশ্বাস

কবিতায় আমি বাঁধ ভাঙা উচ্ছাস।

কবিতা আমার বিদগ্ধ ভালোবাসা

কবিতায় পাই নিরবচ্ছিন্ন উচ্চাশা।

কবিতা আমার জীবন জোয়ারে সংঘাত

কবিতায় আমি পাই আলু ভাতে নুন ভাত।

কবিতা আমার সকাল সন্ধ্যার অনুপান

কবিতায় আমি গাই জীবনের জয়গান।

কবিতা আমার ভালোলাগা ভালোবাসার গণতন্ত্র

কবিতায় আমি পাই বাঁচা ও বাঁচানোর মন্ত্র।

কবিতা আমার ভাষা মায়ের গান

কবিতায় আমি টগবগে রক্তাক্ত প্রাণ।

কবিতা আমার রাফ খাতা ঘরে ইজি চেয়ার

কবিতায় আমি কাটা ছেঁড়া হ‌ই বারংবার।।

মন্তব্যসমূহ