ইগো
দিন বদলের স্বপ্ন ছিনতাই
লুট হয়ে যাওয়া জীবন -জীবিকা
ভালোলাগা-ভালোবাসাতে ইগোর লড়াই।
এখানেও ভিটে-মাটি উচ্ছেদের
ইতিহাস -ভূগোল , স্বপ্নহীন ছিন্নমূল।
বাস্তবতার মাটিতে ছন্নছাড়ার দল
উদ্বাস্তুর পরোয়ানা ধরানো
শরণার্থী শিবির কিংবা ডিটেনশন ক্যাম্প,
দিনান্তে বদল হলো ইতিহাস।
ছিনতাই হওয়া স্বপ্নগুলো গেঁথে রইল
রুটিনি ভূগোলের নতুন ইগোর মলাটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন