লিখন

লিখন 


দুঃসময়কে মনে রেখেই এগিয়ে চলার শুরু

গতির অগ্ৰগতি কিংবা অধোগতিতে জেরবার,

তবুও খুশির দুনিয়ার দ্বার খুলে

কবিতার সাথে এগিয়ে চলি।

কবিদের সাক্ষাতে কবিতার সাথে

খুশির জোয়ারে ভাসি।

বাকি সময় তো শুধু

কি আছে কি নেই,

আজ কেন হলো না

কাল কি কিছু হবে ---

ভাবতে ভাবতেই বয়স বেড়ে যায়।

তবুও খুশি থাকার আয়ু নিয়ে

কবিতার সাথে এগিয়ে চলি ---

যদিও বাঁচার বয়স হয়তো বা

স্কেলে স্কেলে কমে চলেছে

জীবনের খাতার লিপি লিখনে।।

মন্তব্যসমূহ