মাতৃভাষা বাংলা আমার

 মাতৃভাষা বাংলা আমার 


ভাষা কে ভাসিয়ে দিলে অবহেলে

মাতৃভাষা মায়ের ভাষাকে দূরে ঠেলে।

অন্য ভাষার ভালোবাসায় তুমি

বলো তো কি পেলে ?

মায়ের ভাষা বাংলা ভাষা

বুকের দরজা খুলে।

ডাক দিয়েছে তোমায়

এখানে এসে বসো হেসে খেলে।।

দুঃখ আমার হৃদয় মাঝে

তোমার জন্য বলতে গিয়ে।

খোঁচা যে খাই সকাল সাঁঝে

তবু তোমার জন্য লড়ছি রক্তাক্ত হৃদয় নিয়ে।।

মাতৃভাষা বাংলা মা আমার

সালাম-বরকত-জব্বার-রফিক।

সময়ে জ্বলে উঠে তোমার জন্য

জবাব দিয়েছিল ঠিক।।

আমি বাংলায় কথা বলি

আমি বাংলায় গান গাই।

মাতৃভাষা বাংলা মা আমার

তোমার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা যে পাই।।

বুকের দরজা-জানালা খুলে

আমি মাতৃভাষায় প্রাণের গান যে গাই।

শ্বাস টেনে নিয়ে প্রাণে বেঁচে আছি

রক্তাক্ত লালসা বাঁচিয়ে তাই ।।

মন্তব্যসমূহ