ক্ষমা করো রবীন্দ্রনাথ
বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ।
বঙ্গভঙ্গ রোধে রাখি পরানো
সম্প্রীতির সেই বিশেষ হাত।।
#
সম্প্রীতির রাখি হাতে।
আর একটা রবীন্দ্রনাথ চাই
আরো একটা বঙ্গভঙ্গ রোধ করতে।।
#
সহজ পাঠ বালাই ষাট।
মানছি ঘাট রবি ঠাকুরই
আমাদের ঠাটবাট।।
#
গল্পগুচ্ছ গীতবিতান গীতাঞ্জলি।
সঞ্চয়িতা গোরা ঘরে বাইরে
কোনটা ছেড়ে কোথায় দেবো আমার অঞ্জলি।।
#
জনগন মন অধিনায়ক জয় হে---
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
এমন জাতীয় সংগীত কোথায় পাবো রে।।
#
ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ।
তিনটি দেশের জাতীয় সংগীত তোমারই
আর কারো তো এই ক্ষমতা নেই বিশেষ।।
#
রবীন্দ্রনাথ কবিগুরু রবিঠাকুর বিশ্বকবি।
নোবেলজয়ী প্রথম ভারতীয় ও বাঙালি তো তুমি
লিখতে পড়তে গাইতে গাইতে আঁকাও তোমার হবি।।
#
তবু দুঃখ হয় রবিঠাকুর ক্ষমা করো তুমি।
রাখতে পারিনি তোমার নোবেলের মতোই সৌহার্দ্য সম্প্রীতি
তাই জাতপাতের হানাহানিতে ভরা তোমার জন্মভূমি।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন