নিম্নচাপ বৃষ্টির ঝাঁপ

 নিম্নচাপ বৃষ্টির ঝাঁপ 


নিম্নচাপ খুলেছে বৃষ্টির ঝাঁপ

আর নয় এবার করো মাফ।

নিম্নচাপের ফলে বৃষ্টি

আগলহারা বাঁধনছাড়া অতিবৃষ্টি।

চাষী ও চাষের জন্য অনাসৃষ্টি

মানুষের সঙ্গে প্রকৃতিও দিয়েছে কূ-দৃষ্টি!

চাষ ও চাষী এমনিতেই ধুঁকছে

তারপরেও প্রকৃতি প্রায়‌ই রোষে ফুঁসছে !

কোথায় যাবে তুমি চাষী

আর কিভাবে থাকবে তুমি উচ্ছাসী ?

ফসলের দাম তোমার জন্য নয়

সেখানে অন্যেরা কথা কয় !

কিন্তু সার-ওষুধের দামে তোমার লাগে ভয়

সেখানে তোমার কথা কেউ ভাবে না নিশ্চয় ?

মনে আশা, যদি ফলন আগামী তে ভাল হয়

পরিবার পরিজনের হাসিমুখে, তোমার তো পরাজয় নয়।

তখন হবে তোমার জয়, দূরে থাক এখন ভয়

কিন্তু বিধাতা ও মানুষ কেউ তোমার নয় !

খরা হলে সময়মতো জোটে না জল

শুকিয়ে কাঠ তখন ক্ষেতের ফসল।

বন্যা হলে ভেসে যায় ফলনশীল ফসল

তখন তোমার জন্য দুঃখের হাহাকার‌ই সম্বল।

সবার দুয়ার ঘুরে তুমি বিফল মনোরথ

দুঃখিত সবাই ,প্রলেপ দেওয়ার জন্য খুঁজে পায়না ক্ষত !

ধার দেনায় জর্জরিত তুমি নিজে

ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকার পথটি খোঁজো যে।

বোঝে না তারা দিচ্ছে যারা অবোধ সান্ত্বনা

আগামী দিনে খাবে কি ওরা, নেই ভাবনা।

চাষ গেল চাষী মরলো

লোক দেখানো দুঃখ হলো।

কিন্তু আগামী দিনে খাবে কি তুমি

পড়ে তো র‌ইল নিষ্ফলা ভূমি।

খাবে কি, বাড়বে যে দাম

কিনবে টাকার পাহাড়েরা, তুমি মুছবে ঘাম।

তবে ভয় নেই, একদিন খাবার হবে শেষ

তুমি চাষ না করলে খাবার থাকবে না অবশেষ।

তখন টাকা থাকলেও মিলবে না খাবার

তাই তো বলি ভেবে দেখো সকলে আবার !

একে অন্যের সঙ্গে জবরদস্তি ফন্দিবাজির জয়

ধোঁকা দিয়ে টাকা হবে, সন্মান নিয়ে বেঁচে থাকা নয় !

সোজা ভাবে সোজা পথে সবার জন্য ভাবো

ভুলে যাও অন্যকে ল্যাং মেরে কি করে বড়ো হবো।

চাষ এবং বাস -----চাষবাস

অন্যকে হারিয়ে নিজেও হারাবে নিবাস।

থাকবে না ভূ-সম্পত্তি ইমারত

বাঁচবে কি না খেয়ে, নিয়ে শুধু জহরত ?

অর্থ অনর্থের মূলে প্রবাদেই বলে

অনেক তো ছুটে চলেছো সব কিছু ভুলে।

একদিন তুমি শান্ত হবে, প্রকৃতিও অশান্ত হবে

সব কিছু শেষ হবে।

তখন মানুষ ও প্রকৃতি কে কাকে নিয়ে বাঁচবে 

নতুন পৃথিবী কি আবার গড়ে উঠবে!?

মন্তব্যসমূহ