একটা পা
আমার একটা পা
খোঁজে আরো কতো পা,
একসাথে চলার।
সময়ের গর্তে পা
দিতে চায় না তা ---
এগিয়ে যেতে চায়
আলোর পথে দেখতে দিশা।
চলতে চায়, একাকী নয়
সঙ্গে নিয়ে আরো অনেক পা।
দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলবে দু'পা
সঙ্গে আরো কতো শত পা
ভাবের অভাব হবে না,
অনেক পায়ের সাথে পা মেলাবে
এগিয়ে চলার পথে
আত্মিক শপথে,পায়ে মেলাবে পা।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন