নজরুল ঘুমিয়ে আছে বিলকুল
আমাদের ছিল একজন নজরুল।
এ দেশে জন্মে ও দেশে ঘুমে মশগুল
দেশ ভাগের সঙ্গে ভাগ হয়ে গেছে বিলকুল,
আজ আর নেই আমাদের সেই নজরুল।।
#
আমাদের ছিল একজন কাজী নজরুল।
জেলা ভাগের পরে পূর্ব বর্ধমান ছেড়ে
পশ্চিম বর্ধমানের হয়ে গেছে নজরুল,
নেই তাতে আর কোনো ভুল।।
#
মানুষ নজরুল কে বুঝিনি তখনো।
কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান
কেউ বলে যবন কেউ বলে কাফের,
তাকে মানুষ ভাবার সময় পাইনি এখনো।।
#
আমরা তো মানুষ হতে পারিনি।
অমানুষ রয়ে গেছি চিরকাল
তাই তো জাত-পাতের যাঁতাকলে জড়িয়ে,
বাধার শিকল ভাঙতে শিখিনি।।
#
বিদ্রোহী আজ স্বার্থের কারাগারে বন্দী।
বিষের বাঁশির সুরেলা অগ্নিবীণা
এখানে বেজে চলে জাত-বেজাতের ঘৃণা,
মানুষ আজও অমানুষের অসহায় প্রতিদ্বন্দ্বী।।
#
নেই নেই চাই চাই ,এতেই দেখি সর্ষে ফুল।
ডিজিটাল আর কর্পোরেটের আগ্ৰাসী স্বার্থে ঝুলে
বড়াইয়ের যুগে সব কিছু ভুলে,
এই বেশ ভালো আছি বিলকুল।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন