শব্দ খুঁজি

 শব্দ খুঁজি


লেখার ল্যাবরেটরিতে 

নিজেকে ভেঙ্গে ফেলি রোজ,

কবিতার অভিধান থেকে 

শব্দ খুঁজি যখন তখন।

ব‌ইয়ের লাইব্রেরি থেকে শুদ্ধতা আনতে চাই

পারি না, তাই মন ভালো নেই

শরীর‌ও অসহায়।

শব্দের কবরে কিংবা চিতায় 

শুয়ে থাকি নিশ্চুপ,

সেখানেও কবিতারা আসে না

মাটি কিংবা আগুন নিয়ে!

আসলে কাফনের তো পকেট নেই

চিতার‌ও নেই দেশলাই,

ফলে অসহায় কংক্রিটের বনে

পড়ে আছি অলস এক আসনে।

মন্তব্যসমূহ