জীবন যেমন
জ্বালো তোমার নিয়ন বাতি জ্বালো
তা নিয়ে জীবন আলোকে সঙ্গে চলো।
জীবন যেখানে এগিয়ে চলে একসাথে
আঁধারে আলোকে গতির অগ্ৰগতির পথে।
এগিয়ে চলো হাত নিয়ে হাতে
জীবনের দুঃখ সুখের একরাশ শপথে।
গুণে নির্গুণে আগুনে ফাগুনে
ভালোলাগা ভালোবাসার দোষ ও গুণে।
হোঁচট খেলেও সব ভুলে ঢেকে দিও
ব্যথা বেদনা হাসি কান্না সঙ্গে নিও।
দিও প্রলেপ যত ব্যথা বেদনায়
দুজনে একসাথে সহে চলা যাতনায়।
ভুল যেন কখনো বুঝো না
ভালোলাগা ভালোবাসা মিথ্যা হবে না।
ভালো রেখো ভালো থেকো
দুঃখ সুখে হাসি মুখে ঢেকে রেখো।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন