আগামীর লক্ষ্যে

 আগামীর লক্ষ্যে


দৈনন্দিন মনুষ্যত্বের দৈন্যদশা দেখে

আগাছা ঘেরা শালীনতাহীন কৌলিন্য দেখে ,

মেঘলা হয়ে যাওয়া মনটাকে সান্ত্বনা দিই---

আর মানুষের মতো মানুষ খুঁজে ফিরি ।

এখন ভাঁজ করে রাখা মেরুদন্ডগুলো খুলে 

সোজা করে নাও আগামীর লক্ষ্যে।।

মন্তব্যসমূহ