অবুঝ
নীল আকাশ পাখির কলকাকলি
সবুজ ঘাস আর মাটির কাছাকাছি ,
ভালোলাগা-ভালোবাসা আমরা একসঙ্গে আছি।
ভালোবাসা বেড়ে ওঠে আদরে যতনে,
কুচো রোদ ভেঙে ভেঙে ভালোবাসা বড়ো হয়।
দখিনা বাতাস হিল্লোল তোলে ভালোবাসার মনে ,
বেড়ে ওঠা ভালোবাসা স্বপ্ন দেখায়---
বাস্তবের অবাস্তবতায়।
বেড়ে ওঠা স্বপ্ন গড়ে নিয়ে এভাবেই একদিন তাই
ছেঁড়া ছেঁড়া স্বপ্নগুলো জড়ো করে
ছুটে যায় মায়া মাখা পথে।
#
তারপর একদিন ফিরে আসে ধূসর তামাটে
ক্ষয়ে যাওয়া কঙ্কালসার দেহ মন নিয়ে,
মাটি আর ঘাসের অমলিন ধূসর ব্যালকনিতে।
যেখানে অফুরন্ত মাটি মাখা ভালোবাসা
আজও রয়ে গেছে অমলিন।
#
শুধু ছুঁয়ে দেখা আর বুঝতে শেখার পালা।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন