জনজীবন

 জনজীবন 


চিরদিন‌ই এই অবজ্ঞার পাত্র

আমরা সবাই।

এখান থেকেই শুরু আমাদের

এই মাটির লড়াই।

হাড় হা-ভাতে উঞ্ছবৃত্তির পথে

একটু ভাতের জন্য

একটু মাটির জন্য---

মডগেজ দিতে হয় নিজের দেহটাও

এক টুকরো জমির শপথে।

কখনো কখনো পৈতৃক প্রাণটুকু বাজি রেখে

লড়তে হয় অস্তিত্বের লড়াই---

দৈন্যদশাতেও চিরনিদ্রিত আজকের জনগণ।

বিশাল সুদিনের আশায় এগিয়ে চলেছে

আজকের পিতৃ পরিচয়হীন জড় ভারত---

ঐতিহ্যের বড়াই !

তবু খাওয়া পরার দ্বন্দ্বে

এখনো ওরা অর্বাচীন।

ডোন্ট কেয়ার ভাবে স্বপ্ন কিন্তু দেখেই চলেছে

নিত্য নতুন রঙিন।।

মন্তব্যসমূহ