বার্ধ্যকের কোনো দেশ নেই
স্বপ্ন দেখা আর দেখাতে পারার ক্ষমতা
আমার নেই।
আমি বাস্তবের ডুব সাগরে
দীনতার সঙ্গে ডুবে আছি।
দুঃসময়ের দিনলিপির খোঁজে চলেছি
তাই দুঃসময়কে মনে রেখেই,
ধার করে এগিয়ে চলার শুরু।
দুঃসময়-সুসময়-অসময়ের
দিনলিপির খোঁজ চলছে অবিরত।
হারিয়ে যাওয়া জুতোর ফোস্কার মতো
দিনলিপিগুলোকে স্মরণে আনতে চাই,
তবুও দুঃসময় কেটে সুসময়
নিদেন অসময়ও আর আসেনা ফিরে।
বার্ধ্যকের যে কোনো দেশ নেই
কোথায় খুঁজবো তাকে ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন