সুভাষের সুবাসে

 সুভাষের সুবাসে


নেতাজী চেয়েছিলেন রক্ত,দেশ স্বাধীনের আশ্বাসে

নেতারা নিচ্ছেন রক্ত, পরাধীনতার নাগপাশে---

হিন্দু-মুসলিম তাসে,দলিতের নাভিশ্বাসে।

স্বাধীনতার পঁচাত্তর বছর পরে অমৃত মহোৎসবেও

অমৃত ভান্ড মন্থন করে নীলকন্ঠ হয়েছি

তবু আজাদ হ‌ইনি স্বাধীনতার হাত ধরে,

সদাশিব জনগণ, হিন্দু-মুসলিম খেলছে অতি উচ্ছ্বাসে।

নেতাজীর আজাদী সেখানে ধরা দেয় না,

তাই নেতাজী দিল্লি চলো কিংবা

তোমরা আমাকে রক্ত দাও

আমি তোমাদের স্বাধীনতা দেবো ----

স্বাধীনতার পঁচাত্তর বছরেও সমার্থক।

আজাদ হিন্দ বাহিনীর আজ‌ও অতি প্রয়োজন

যেখানে নেতৃত্বে নেতাজী বীর সুভাষ

আশ্বাসে আস্থা এখনো তাই সুভাষের সুবাসে।।

মন্তব্যসমূহ