শ্বাস

 শ্বাস


যে বায়ুতে শ্বাস নেওয়া কঠিন

আশ্বাসে ব্যস্ত সবাই!

স্বস্তির নিঃশ্বাস ঝরে পড়ে ----

শেষ হয় আশ্বাসে,

শ্বাস নেওয়ার সুবাতাস ক‌ই ?

আশ্বাসের দুর্বোধ্য ভূমিকম্পে

শ্বাসের শিকড় ধীরে ধীরে

হেঁটে চলে পদস্খলনের বহুমূল পা তলে!

এ ও এক ক্রমশঃ ছোট হয়ে আসা

বাঁচার সজীব সুস্থ পথ----

তবু এই আশ্বাসেই ঝরে পড়ে

বাঁচার শ্বাসের সবুজ শপথ!!

মন্তব্যসমূহ