খুকুমণি
রাগ করেছে খুকুমণি
গোমড়া মুখে এই যে বুনি।
কান্না চোখে ছিঁচকাঁদুনি
কি হয়েছে বলো তো শুনি।।
#
সকাল সকাল রাগ কেন তোমার
কি হয়েছে মুখ যে ভার।
দেখতে কি ভাল লাগে আমার
চলো বসি খেতে এবার।।
#
কথার কেন খই ফোটে না
নেই কেন এটা ওটার বায়না।
আর যে আমার তর সয়না
কথায় কথায় রাগ মানায় না।।
#
এবার তবে কথা বলো
সকাল দুপুর বিকেল হলো।
রাগ করে না খেলতে চলো
কান্নাকাটি শিকেয় তোলো।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন