আভিজাত্য
এখন তালিমারা পোষাকে
উষ্ণতা ছোঁয়ানো আভিজাত্য।
তখন তালিমারা পোষাকে
চলে যেতো জাত।
এখন ছেঁড়া ফাটা পোষাক
দেখায় উদ্দাম দেমাক।
তখন ছেঁড়া ফাটা পোষাক
তাতেই চেষ্টা নিজেকে ঢেকে রাখ।
লজ্জা লাজুক লজ্জাবনত
ছেঁড়া ফাটাতেও লজ্জা ঢেকে থাকতো।
ছেঁড়া ফাটা তালিমারা বজ্জাত আভিজাত্য
প্রকাশিত হয় লজ্জার নগ্ন ঔদ্ধত্য।
মুখেতে শ্লীলতাহীন অশ্লীল ভাষ্য
দৈহিক অঙ্গ ভঙ্গি অসামাজিক পদবাচ্য।
আচরণে দুর্গন্ধ ছড়ায় সামাজিক জীবনে
বিঘ্নিত অসুস্থতা প্রকটিত জাত্যাভিমানে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন