চাকরি চাই

 চাকরি চাই


একটা চাকরি চাই

দিনের পর দিন চাকরি পাবার লড়াই।

রোদ-জল-ঝড়-বৃষ্টি

বেড়েছে, সেদিকে নেই দৃষ্টি।

একটা চাকরির আজ বড়ো দরকার

তাইতো রাস্তায় নেমেছে চাকরি পাবার অধিকার।

#

কিন্তু কোথায় চাকরি ----

সে তো এসি ঘরে ইজিচেয়ারে ঘুমাচ্ছে!

ঘুম তার বলিহারি

সে যে এখনো নেশাখোরের মতো ঝিমাচ্ছে।

তোমার আমার অনেক দরখাস্ত

ঘুষের পাহাড়ে আজ‌ও বরখাস্ত।

উৎকোচের উৎসমুখ খুঁজতে খুঁজতেই

বয়স বেড়ে যায়।

বিয়ের পিঁড়ি হারিয়ে যায়

স্বচ্ছল জীবন যাপনের হতাশায়।

ঘরের মুখগুলোও আজ বিমুখ

চাকরি দেবার মুখগুলো যে বড়োই দুর্মুখ।

বেড়ি ভাঙার উৎসমুখ 

নিরাশায় ভেঙে ভেঙে হারিয়ে যায়।

চলতি জীবনে হতাশার আড়ালে

চাকরি হারিয়ে যায় বয়সের বেদনায়!!

মন্তব্যসমূহ