ভাষা মা আমার

ভাষা মা আমার


ভাষাকে ভাসিয়ে দিলে অবহেলে

মাতৃভাষা মায়ের ভাষাকে দূরে ঠেলে।

অন্যভাষার ভালোবাসায় বলো তুমি

কি এমন পেলে ?

#

মায়ের ভাষা বাংলা ভাষা

বুকের দরজা খুলে

ডাক দিয়েছে তোমায়

এখানে এসে বসো হেসে খেলে।।

#

দুঃখ আমার হৃদয় মাঝে

তোমার জন্য বলতে গিয়ে

খোঁচা যে খাই সকাল সাঁঝে

তবু তোমার জন্য লড়ছি রক্তাক্ত হৃদয় নিয়ে।।

#

মাতৃভাষা বাংলা মা আমার

সালাম-বরকত-জব্বার-রফিক

সময়ে জ্বলে উঠে তোমার জন্য

জবাব দিয়েছিল ঠিক।।

#

আমি বাংলায় কথা বলি

আমি বাংলায় গান গাই

মাতৃভাষা বাংলা মা আমার

তোমার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা যে পাই।।

#

বুকের দরজা-জানালা খুলে

আমি মাতৃভাষায় প্রাণের গান যে গাই 

শ্বাস টেনে নিয়ে প্রাণে বেঁচে আছি

রক্তাক্ত লালসা বাঁচিয়ে তাই।।

মন্তব্যসমূহ