কবিতা সত্যিই সৃষ্টি হয়
কবিদের ঝোলা কবিতায় ভরা
সেখানে আপাততঃ নেই কোনো খরা।
বার্ষিক ষান্মাসিক ত্রৈমাসিক
মাসিক পাক্ষিক সাপ্তাহিক----
কখনো আবার দৈনিক দুবেলা থেকে চারবেলা
কবিরা কবিতায় করে ছেলেখেলা।
মুঠোয় ভরা কবিতার ঝোলা
হাতে হাতে কবিতারা কাছা খোলা।
চাঁচাছোলা কবিতারা মুঠোফোনে ঝুলে যায়
দাপুটে কবিদের কবিতার ঝোলায়।
তবুও কবিতাকে খুঁজে পেতে কষ্ট হয়
কবিতা কি বলতে চায় স্পষ্ট নয়।
দুয়ারে দুয়ারে কবিদের সমাগম
আসরে বাসরে কবিতার পয়গম।
তবু কতোটা এগিয়েছি বলো, ক'কদম
যদিও ঝোলা ভর্তি কবিরা চলেছে হরদম !
কবিরা কি জানাতে চায় স্পষ্ট নয়
কবিতা সত্যিই কি ভালোবেসে সৃষ্টি হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন