শব্দ যন্ত্রণা

 শব্দ যন্ত্রণা


শব্দ যন্ত্রণায় কানের বস্ত্রহরণ

তবু হুজুগের যন্ত্রদানব ---

উদ্দাম প্রতিশ্রুতি দিয়ে চলে

উৎসব মুখর দিনগুলোর।

তার নির্লজ্জ ভালোবাসায়

বিবস্ত্র কান লাঞ্ছিত ধর্ষিত।

নাঙ্গা কানে এখন যন্ত্রের ঘোমটা

তার ভিতরে কারো কানে ওয়াই- ফাইয়ের খেমটা!

কারো আবার কালা কানে কিছু শুনে

দুর্বিসহ জীবনে সহনশীল যাপনের অপচেষ্টা।

সজ্ঞানে দু'কানে গোঁজা তার

কালা কানে শোনার জন্য তার, কারো আবার!

কেউ শোনেনা অন্যের কথা আর---

গুঁজেছে যে দু'কানে জ্ঞানের বাহারি তার!

তবুও শব্দ যন্ত্রণা অহর্নিশি দাপিয়ে বেড়ায়

বিজ্ঞাপণের দায়িত্ব নিয়ে অবহেলায়।

বিনোদন রাজনীতি উৎসব

দরকারি অদরকারি সব‌ই সব!

কান কিন্তু শুনে বা না শুনে নিরব 

যেন জীবন্মৃত শব!!

মন্তব্যসমূহ