খিদে

খিদে 


খিদের আগুন অভাবী পেটে

তবু হেঁটে চলি শুধু নেট ঘেঁটে।

যদি মেলে কোনো কাজ কারবার

বাড়িতে যে ক্ষুধার হাহাকার ---

বসে আছি ঘাড় গুঁজে ,

আছে কি কোনো কাজ কারবার

যে নেবো খুঁজে?

আছি তাই নেট হাতে মুখ বুজে।

খিদের সংসারে খিদের সঙ্গে কাজের‌ও হাহাকার

কে দেবে খুঁজে ---

আমি যে শিক্ষিত বেকার !

কাজ করার দিব্যি কে দিয়েছে মাথার ?

মন্তব্যসমূহ