বিদ্যাসাগর
বর্ণপরিচয়ের বিদ্যাসাগর
বিধবা বিবাহ নারী শিক্ষার কান্ডারি
তুমিই তো দয়ারসাগর।
#
বর্ণপরিচয়
চিনতে হয়
পড়তে হয়
জানতে হয়
বিদ্যাসাগরেই ঘোঁচে
অবিদ্যার ভয়।
#
বর্ণপরিচয় সহজপাঠ
আমাদের ভাষামায়ের আঁটঘাট।
বিদ্যাসাগর-রবীন্দ্রনাথ
আমাদেরই ঠাঁটবাট।।
শব্দের বাগান
সুফি রফিক উল ইসলাম
অক্ষরে বন্দী শব্দের বাগান
শব্দের খোঁজে অক্ষরের জাল বুনেছেন
অক্ষরের ঈশ্বর, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
বাগান বন্দী অক্ষর
শব্দ খোঁজে হতে সাক্ষর
তবু আমি এখনো নিরক্ষর!
বুঝিনা বিদ্বেষের আগুনে
কেন জ্বলে খিদের কান্না?
কান্নার আগুন থামলে
ছন্নছাড়াদের ভালোবাসায়
তা জীবনের গান হয়ে যায়।
বিদ্যাসাগরের বর্ণপরিচয়
তখনি প্রাণ পেয়ে যায়।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন