আমি সিগারেট ছুঁই না
আমি সিগারেট ঠোঁটে ছোঁয়াইনা
কারণ এই ঠোঁট শুধু তোমার জন্য ,
তাই আমি সিগারেট ছুঁই না।
আমি মদ ছুঁই না
কেননা আমি শুধু তোমার মদিরায় ডুবে আছি!
আমি চোখে চোখ রাখি না
কারণ আমার এই চোখ শুধু
একজোড়া চোখই খোঁজে----
যেখানে হারিয়ে যেতে নেই তার মানা।
আমি ভালোবাসার কথা মুখে বলি না
কেননা ভালোবাসা মুখে হয় না।
ভালোবাসা-বাসি হৃদয়ে হৃদয়ে ছাড়া জোড়ে না,
তাই হৃদয়ে হৃদয়ের বাধা মানে না।
লিপস্টিকের ছোঁয়া কিংবা চোখে চোখে কথা বলা,
না বলেও অনেক কিছু বলা----
হৃদয়ে হৃদয়ের আস্বাদনে
একসাথে পথ চলা।
তোমার জন্য শুধু তোমারই জন্য,
এ মুখ চোখ ঠোঁট
হৃদয় দেহ মন -----
লালায়িত একান্ত আপন সঙ্গোপন।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন