কবিতারা জ্বলছে

 কবিতারা জ্বলছে


কবিতারা জ্বলছে ভাষা হীন হয়ে জ্বলছে।

ভাষার হট-চেম্বারে বসে কবিতারা

ভাষা মায়ের কথা বলছে ,

ধোঁয়া ওঠা ফেন ভাত আর

আলুভাতের খোঁজে চলেছে।

দিকে দিকে অতৃপ্তি আর

অনিশ্চয়তার বাঁকা পথ।

লাগাম ছাড়া অশ্লীল ভাষা

অযথা ঘোরাচ্ছে ছড়ি,

মুখের ভাষা এখন তাই

ভাষা হীনতায় ভুগছে।

ভাষার এখন বড়ো দুঃসময়

হোঁচট খাওয়া শ্লীলতাহানির ছড়াছড়ি।

তখনি কবিতারা দ্বগ্ধ হয়ে

জ্বলে ওঠার শপথে ধরেছে হাতে হাত।

মাতৃভাষার আহ্বানে

পোড়া আর পোড়ানো টানে

চিতা আর কবরের পানে----

কবিতারা একসাথে জ্বলছে

জীবনের মলাটের আখ্যানে,

জীবনের গান হয়ে জ্বলছে।

মলাটহীন অনিশ্চয়তার জীবনে

টেনে টেনে শেষ শ্বাস টানে----

কবিতারা জ্বলছে 

ভাষা হীন হয়ে জ্বলছে,

মাতৃভাষার আহ্বানে

জীবন জয়ের কথা বলছে।।

মন্তব্যসমূহ