কবিরা আজো খেলা করে
কবিতা খেলা করে
শব্দের শরীর নিয়ে নিঃশব্দে।
#
শব্দ ভেঙ্গে চুরমার করে কবিতা উঠে আসে---
জলদগম্ভীর জীবনের আলো-অন্ধকার থেকে।
কবিরা ছেঁকে নেয়---
শব্দের শরীরী সর টুকু নিঃশব্দে নির্ভৃতে,
পাঠক স্বাদ নেয়---
কবিতার শরীরী আস্বাদন আর
ঘ্রাণ নেয় সুর ও ছন্দের ।
#
কবিরা খেলা করে
কবিতার শরীর নিয়ে কেটে কূটে
ভেঙ্গে চুরে নিঃশব্দে নিজস্ব কামনায়।
শব্দ, তুমি কবিতা হতে পারো না
কবিতা তুমি শব্দের ইমারত গড়তে পারো না
কবিরা পারে।
তাই কবিরা ভোগ করে শব্দ তোমাকে
নিজের মতো করে,
কবিতা তোমাকে নিজের মানসী করে
কবিরা চেটেপুটে আস্বাদন করে।
তারপর পৌঁছে দেয় পাঠকের দরবারে ---
নিঃশব্দে নিজের মতো করে,
তখন তুমি পরিচিত হও আম দরবারে।
#
শব্দের শরীর নিয়ে নিজের মতো করে
কবিরা আজো খেলা করে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন