সুখটানে টান
একটু আগুনটা দেবে ?
দাও না একটু আগুনটা ---
বিড়ি খাবো !
একটু সুখটান এক মুঠো ভালোবাসা
পাইনি কোনোদিন।
দাও না আগুনটা
সঙ্গে একটা বিড়ি !
আমি ভুলে গেছি নিজেকে নিজত্বকে
কমনীয় ভালোবাসার আশা করে
ভুল করেছি।
আমি নিঃস্ব রিক্ত এই অসুখী পৃথিবীতে,
একটু সুখটান বিড়ি---তাও নেই!
আগুন চাইলে তবু মেলে
আধপোড়া বিড়ি !
এই কৃপণ পৃথিবীতে বেঁচে থাকা দায়
ফিরে দেখে না কেউ
আমিও বিকৃত মানুষ বিক্রীত মনুষ্যত্ব।
এই বেহিসেবী জীবনটা
মানুষের কঙ্কালে আটকানো ,
বাঁচতে চাওয়ার ফতোয়া লটকানো ।
তবুও তো মেলে না একটা বেহিসেবী বিড়ি।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন