লাশ

 লাশ


মাংস চিবিয়ে হাড়

হাড় চিবিয়ে লাশ,

এভাবেই ভেসে চলে 

শোষিতের শোষণের লাশের ছবি 

শোষকের ধ্বনিত প্রতিচ্ছবি।

#

তবু অগণিত ভালোবাসা জানান দিই

ইরেজার দিয়ে বিস্মৃতির স্মৃতি মুছে নিই,

রিমুভার হাতে ধ্বংসের পথে এগিয়ে চলি

যদিও মনোবাঞ্ছা কেড়ে নেয় ---

পারফিউমের গন্ধ ঢালি।

তখন আবার বশংবদ দলদাস 

বলি হবার আশ, লাশের পর লাশ 

বাড়তে থাকে বেঁচে থাকার আশ্বাস 

বাড়তে থাকে লাশের বংশে লাশ।

বেড়ে ওঠে জীবন জয়ের যত উল্লাস

যদিও মিছিল শেষে 

মোহনায় ভেসে ওঠে লাশ।

সেই একই প্রতিচ্ছবি 

জনগণের চিতা আর কবরের দাবি,

এভাবেই হাড় মাংস চেবানো লাশ

ধ্বনি প্রতিধ্বনিতে করে উল্লাস।

পিছনে লুকিয়ে থাকে 

রাজার রাজ্য জয়ের আশ,

যদিও আবার ভাসে---

শোষকের শোষণের গতিশীল 

দুর্গতির লাশ।।

মন্তব্যসমূহ