শূন্য পেলেও চলবে

 শূন্য পেলেও চলবে 


লতার মহীরূহ কে ধরে আকাশ দেখার মতো 

অপেক্ষায় থাকি ও আসবে বলে ---

একাকী এই আমি।

যখন আমি তোমাকে ভাঁজ করে 

বুক পকেটে ঢুকিয়ে রাখি,

তখন কিন্তু তুমি একান্ত আমার---

তোমার‌ও মনে হয়।

যদি তুমি এসে বলো---

মানুষের মতো মানুষ হতে চাও

তবে তুমি এগিয়ে চলো,

মেরুদন্ড ভাঁজ করে গুটিয়ে রেখেছো কেন 

সোজা হয়ে চলো।

বয়সের ভারে ন্যুব্জ তো ন‌ও

তবে কেন শেষ স্টেশনে পড়ে আছো---

ব্যর্থতার মুখোশ হয়ে 

মেরুদন্ড ভাঁজ করে রেখে।

#

এগিয়ে চলো, মুখোশ নয়---

মানুষ হতে চাওয়া মুখগুলো কে নিয়ে।

#

এখন তবে শূন্য পেলেও চলবে।।


~ ২৪ মে,২০১৫/সঞ্চয়িতা মেমারি/৯ জ্যৈষ্ঠ ১৪২২

মন্তব্যসমূহ