আমি যে বহিরাগত
আমার কোনো বাড়ি নেই, বাসস্থান নেই
আমি যে বহিরাগত!
#
আমার কোনো পরিচয় নেই
আমার পরিচিতি পাত্র গুণে,
যে পাত্রে যখন
আমার পরিচয় তখন তেমন---
আমি যে বহিরাগত!
ছোট্ট বেলায় বাবার বাড়ি আমার বাড়ি ছিল
বিয়ের পরে শ্বশুর বাড়ি আমার বাড়ি হল,
কিন্তু কোনোটিই আমার বাড়ি নয়---
আমি যে বহিরাগত!
পণের বলি হয়ে বাবার বাড়ি ফিরে এসে
আমার সেই পুরনো চেনা বাড়িটায়
আমি অনাহূত ---
আমি যে বহিরাগত!
আজ আমার কোনো বাড়ি নেই
পরিচয় হীন এই আমি ---
অচ্ছুত অপরিচিত অচেনা অবাঞ্ছিত,
এই আমি যে বহিরাগত!
#
আমি কি সত্যিই বহিরাগত!!
২৯ এপ্রিল,২০১৫ বুধবার ১৫ বৈশাখ ১৪২২২ পাদুকালয় মেমারি রাত ৮-৩০ মিনিট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন